
মেঘ কন্যা —————– মেঘ বলল সূর্যটাকে ” ঢের হয়েছে কাজ”। আমার বুকে বৃষ্টি আছে, পড়বে ঝরে আজ।। পাহাড় বলল “ও মেঘ তুমি আমার কাছে এসো”। মাটি নয়,নদী নয়, আমাকেই ভালোবেসো।। মেঘ বলল,” ও পাহাড় আমি যাবো কেমন করে?” বাতাস বলল, কেন রে মেঘ? আমার পিঠে চড়ে। কালো সেই মেঘ কন্যার ঘুচল অভিমান।
আদর করে পাহাড়টাকে করিয়ে দিল স্নান।। আদর শেষে এবার তার ঘরে ফেরার পালা। স্নিগ্ধ শীতল হবে বন, মিটবে মাটির জ্বালা।। মেঘের কান্না বৃষ্টি হয়ে ঝরবে মাটির টানে। জীবনের গান গাইবে পাখি তারই আগমনে।। নরম হবে মাটির বুক বাজবে প্রানের গান।
মরা নদী ফিরে পাবে ভরা যৌবন।। টুপ টুপ টুপ গল্প হবে, সবুজ পাতার সাথে। ঝিঁ- ঝিঁরা সব গাইবে গান, তখন সন্ধ্যা রাতে।। ………….পার্থ গোপাল চক্রবর্তী
#indiaphotostory #nikonphotography #nikon
#natgeotravellerindia #reportagespotlight #repostindia #travelers.of.india #yourshot_india
#creativeimagemagazine #creativeimage
#inspiroindia #inspiredtraveller
#indianphotography #worldbestgram
#indiaundiscovered #theuncommonbox
#indiaphotoprojectn #photographersofindia
#instagood #indiapictures #indiaclicks #travelling #travelphotography #travelgram #traveladdict #creativeexplore #explore #indiapictures #cloud #abovethesky #bnesimppl